ফাইল ছবি
খেলা

সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল

ক্রীড়া ডেস্ক: অনেকদিন ধরেই টেস্ট নেই বাংলাদেশের। সাদা পোশাকে আবার মাঠে নামতে অপেক্ষা করতে হবে আরও মাস দুয়েক। আগামী নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ফাঁকা সময়ে তাই টেস্ট দলের বেশির ভাগ ক্রিকেটার ব্যস্ত এইচপি দলের বিপক্ষে ‘এ’ দলের ওয়ানডে সিরিজে।

চট্টগ্রামে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ‍মুমিনুল হক। ব্যাট করতে নেমে তার ব্যাটে দারুণ শুরু পেয়েছে ‘এ’ দল। এদিন নাজমুল হোসেন শান্তর সঙ্গে ইনিংস উদ্বোধনে এসেছিলেন মুমিনুল।

ইনিংসের ২০তম ওভারে ৬৩ বলে হাফ সেঞ্চুরি করেন মুমিনুল। ৩০তম ওভারে ৮৪ বলে ৬৭ রানের ইনিংস খেলে শান্ত আউট হলে ১৫৪ রানের উদ্বোনী জুটি ভাঙে।

৩৫তম ওভারের প্রথম বলে আমিনুল ইসলাম বিপ্লবকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূরণ করেন মুমিনুল। লিস্ট এ ক্রিকেটে এটি তার পঞ্চম সেঞ্চুরি। ৪১তম ওভারে ১২১ বল খেলে ১২৮ রান করে মাঠ ছাড়েন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

কাঞ্চনের যে অভ্যাসে বিরক্ত শ্রীময়ী

কাঞ্চনের বউ নিয়ে মন্তব্য, সায়নকে কড়া বার্তা শ্রীময়ীর টালি...

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা