খেলা

তাসকিনকে দীক্ষা দিলেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক: মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদের বুকে বুক লাগানোর দৃশ্য ক্রিকেট দর্শকদের ভুলার কথা নয়। মাঠে এ দু’জনের উপস্থিতি অন্য এক আমেজ নিয়ে আসে। রয়েছে দু’জনের মধ্যে আলাদা সম্পর্ক।

তাসকিন আহমেদ বলেছিলেন, মা-বাবার পরে মাশরাফি ভাই আমার সবকিছু। মাশরাফির পাশে থেকে শুধু অনুপ্রেরণাই নেননি তাসকিন, বোলিংয়ের খুঁটিনাটিও শিখেছেন প্রচুর। তবে জাতীয় দল থেকে দূরে চলে যাওয়ায় সেই মাশরাফিকে বহুদিন ধরে মাঠে পাচ্ছিলেন না তাসকিন। অবশেষে প্রিয় বাইশ গজেই দেখা হয়ে গেল এ দুজনের। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) হঠাৎ মিরপুরে এসে দীর্ঘসময় ধরে তাসকিনকে বোলিং টিপস দিতে দেখা গেলো দেশের সফলতম অধিনায়ককে।

আজ সকাল থেকেই বিসিবি কার্যালয়ে চলছিলো আসন্ন নির্বাচনের আমেজ। কোনো প্রার্থী নাম প্রত্যাহার করছে কি না সেদিকেই ছিলো সবার নজর। এর মধ্যেই হঠাৎ মিরপুরে প্রত্যাবর্তন মাশরাফির। সাজঘর হয়ে ম্যাশ সোজা চলে যান উইকেটের দিকে। সেখানে অনুশীলন করছিলেন তাসকিন, সৌম্য, সোহানরা। শুরুতে অনেকেই ধরে নিয়েছিলেন মাশরাফি হয়তো মাঠের অনুশীলন সারতেই এসেছেন। যদিও জাতীয় লিগে মাশরাফির খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

কিন্তু নিজের অনুশীলন না, মাশরাফি উইকেটের পাশে গিয়ে একেবারেই হাতেকলমে শিখিয়ে দিচ্ছিলেন তাসকিনকে। কখনো বল হাতে নিয়ে তাসকিনকে দেখিয়ে দিচ্ছিলেন কীভাবে ধরতে হবে, আবার কখনো আকার–ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিলেন বল ছাড়বেন কীভাবে। মাশরাফির দেখিয়ে দেওয়া পথে তাসকিন একের পর এক বল করে যাচ্ছিলেন, কখনো লম্বা রান আপে, কখনোবা ছোট ছোট পায়ে। মাশরাফিকে পেয়ে বেশ উৎফুল্ল দেখাচ্ছিলো তাসকিনকে। শুধু তাসকিন নন, মিরপুরের কড়া রোদের নিচে মাশরাফিকে বোলিং টিপস দিতে দেখা গেছে সৌম্য সরকারকেও। এ সময় দুই অনুজের ওপর যেন নিজের ক্যারিয়ারের প্রায় দুই দশকের অভিজ্ঞতা ঢেলে দিচ্ছিলেন ম্যাশ।

তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করা তাসকিন গত ছয় মাস ধরে দারুণ ক্রিকেট খেলে আসছেন। তবে ঘরের মাঠের সর্বশেষ দুই সিরিজে দলের সমন্বয়ের কারণে একাদশে সেভাবে সুযোগ মেলেনি এই পেসারের। সর্বশেষ ১০ টি–টোয়েন্টির মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি–টোয়েন্টিতেই কেবল সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচে অবশ্য দারুণ কিছু করতে পারেননি ২৭ বছর বয়সী পেসার।

কিন্তু বিশ্বকাপের দ্রুতগতির উইকেটে তাসকিনই হয়ে উঠতে পারেন তুরুপের তাস। সেই মঞ্চে যাওয়ার আগে ম্যাচ খেলে ভালোভাবে প্রস্তুতি না হওয়ায় কিছুটা হলেও দুশ্চিন্তায় ছিলেন তাসকিন। আজ মাশরাফির কাছ থেকে টিপস আর অনুপ্রেরণা পেয়ে সেই মাথাব্যথা নিশ্চয় অনেকটাই কমে যাবে এই পেসারের।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা