খেলা

বার্সার পেটে ৩ গোল্লা

ক্রীড়া ডেস্ক: দুঃস্বপ্ন কাটছেই না বার্সেলোনার। পর্তুগালে ফেরাটা ভালো হলো না দলটির। শুরুতেই পিছিয়ে পড়ার পর খেললো এলোমেলো ফুটবল। আর এই সুযোগকে দারুণভাবে কাজে লাগিয়েছে বেনফিকা। দারুণ সব প্রতি-আক্রমণে গুঁড়িয়ে দিলো রোনাল্ড কুমানের দলকে।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে হেরেছে বার্সেলোনা। প্রথম ম্যাচে একই ব্যবধানে হেরেছিলো বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

লিসবনে প্রতিযোগিতাটির গত আসরে এক লেগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্নের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিলো বার্সেলোনা।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম দুই ম্যাচে হারল বার্সেলোনা। প্রথম এই স্বাদ পেয়েছিলো ১৯৭২-৭৩ মৌসুমে। সেবার প্রথম দুই ম্যাচে কাতালান ক্লাবটি হেরেছিলো পোর্তোর বিপক্ষে।

গ্যারি লিনেকারের টুইটে স্পষ্ট হয়ে উঠেছে বার্সেলোনার হার, ওহ বার্সা! বেনফিকার বিপক্ষে ৩ গোলে পিছিয়ে। গোলশূন্য, পয়েন্টশূন্য ও আশাহীন। কঠিন সময়।

হতাশায় মোড়ানো রাতের শেষটায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনা ডিফেন্ডার এরিক গার্সিয়া।

বল দখলে অনেক এগিয়ে থাকা বার্সেলোনা সেভাবে পরীক্ষা নিতে পারেনি বেনফিকা গোলরক্ষকের। সফরকারীদের আট শটের স্রেফ একটা ছিলো লক্ষ্যে। স্বাগতিকদের ১২ শটের ছয়টি ছিলো লক্ষ্যে, এর অর্ধেক যায় জালে।

প্রতিপক্ষের ধারহীন আক্রমণ, নড়বড়ে রক্ষণের ফায়দা দারুণভাবে তুললো বেনফিকা। সেই সঙ্গে পেল আসরে নিজেদের প্রথম জয়। জোড়া গোল করেন দারউইন নুনেস, অন্যটি রাফা সিলভা। ১৯৬১ সালের পর এই প্রথম বার্সেলোনাকে হারালো বেনফিকা।

ঘরের মাঠে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বেনফিকা। প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে পায়ের কারিকুরি ও গতিতে গার্সিয়াকে এড়িয়ে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন নুনেস। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

দুই মিনিট পর ব্যবধান ২-০ হতে দেননি বার্সেলোনা গোলরক্ষক। রোমান ইয়েরেমচুকের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন তিনি।

শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা বার্সেলোনা একাদশ মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিলো। ফ্রেংকি ডি ইয়ংয়ের কাছ থেকে বল পেয়ে শট নিয়েছিলেন লুক ডি ইয়ং। কিন্তু দারুণ স্লাইডে নিশ্চিত গোল ঠেকিয়ে দেন লুকাস ভেরিস্সিমো। ফিরতি বলে এরিক গার্সিয়ার শট ব্যর্থ হয় লুক ডি ইয়ংয়ের গায়ে লেগে। বার্সেলোনা ডিফেন্ডারের পরের শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি।

পরের মিনিটে লুক ডি ইয়ংয়ের শট চলে যায় বার ঘেঁষে। অষ্টাদশ মিনিটে একই পরিণতি হয় চোট কাটিয়ে ফেরা পেদ্রির শটের।

ফ্রেংকি ডি ইয়ংয়ের নৈপুণ্যে ২৭ ও ৩০তম মিনিটে দুটি সুযোগ আসে বার্সেলোনার সামনে। প্রথমটিতে মেমফিস ডিপাই শট রাখতে পারেননি লক্ষ্যে। পরেরটিতে আবারও বাইরে মেরে দলকে হতাশ করেন লুক ডি ইয়ং।

চোটের জন্য ৩৩তম মিনিটে মাঠ ছাড়েন জেরার্দ পিকে। বদলি নামেন গাভি।

সমতা ফেরাতে মরিয়া বার্সেলোনা ৫২তম মিনিটে আরও পিছিয়ে যেতে বসেছিলো। মাঝমাঠ পর্যন্ত এগিয়ে এসে দলকে বিপদে ফেলে দিচ্ছিলেন টের স্টেগেন। তার ভাগ্য ভালো অনেক দূর থেকে ফাঁকা জালে বল পাঠাতে পারেননি নুনেস, পোস্টে লেগে বাইরে যায় তার শট।

আক্রমণে গতি বাড়াতে ৬৮তম মিনিটে আনসু ফাতি, কৌতিনিয়ো ও নিক গনসালেসকে মাঠে নামান বার্সেলোনা কোচ। পরের মিনিটে স্কোরলাইন ২-০ করে ফেলে বেনফিকা। জোয়াও মারিয়োর শট গোললাইন থেকে রোনালদ আরাহো ঠেকিয়ে দিলে ফিরতি বল জালে পাঠান সিলভা।

৭৯তম মিনিটে সফল স্পট কিকে স্কোর লাইন ৩-০ করেন নুনেস। ভিএআরে দেখে সের্জিনো দেস্তের হ্যান্ডবলের জন্য পেনাল্টি দেন রেফারি। নুনেস শট নেওয়ার আগেই বেনফিকার একজন ডি-বক্সে ঢুকে গেলেও অবশ্য গোলের বাঁশিই বাজান তিনি।

৮৭তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গার্সিয়া। এর খানিক পর শেষ হয় বার্সেলোনার ভোগান্তি।

পয়েন্ট তালিকার সবার নিচে আছে কুমানের দল। গ্রুপের অন্য ম্যাচে দিনামো কিয়েভকে ৫-০ গোলে হারানো বায়ার্ন ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বেনফিকা। তাদের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করা দিনামোর পয়েন্ট ১।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা