খেলা

শেষ মিনিটের গোলে হারলো ভিয়ারিয়াল

ক্রীড়া ডেস্ক: ১৭৮টি ম্যাচ। সংখ্যায় বিশাল। এক অনন্য উচ্চতা। ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নেমেই চ্যাম্পিয়ন্স লিগে নতুন এই রেকর্ড গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এই ১৭৮টি ম্যাচ খেলার একক কৃতিত্ব পর্তুগিজ তারকার। রাতটিকে রাঙিয়েছেন দলকে জিতিয়ে। শেষ মিনিটে পেয়েছেন গোল। তাতেই ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে।

এমনিতে চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা ভালো হয়নি ওলে গানার সুলশারের দলের। ইয়াং বয়েজের কাছে হারতে হয়েছে। আর এবার ‘এফ’ গ্রুপে দ্বিতীয় ম্যাচটি এলো প্রথম জয়। দুই ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহ ইংলিশ জায়ান্টদের।

ওল্ড ট্র্যাফোর্ডে বল দখলে এগিয়ে ছিল ম্যান ইউ। কিন্তু প্রথমার্ধে গোলের সুযোগ বেশি পেয়েছে ভিয়ারিয়ালই। বিশেষ করে প্রতি আক্রমণে উঠে বার বারই স্বাগতিকদের রক্ষণে কাপন ধরিয়েছে।

যদিও শুরুতে সুযোগ পায় ম্যান ইউ। ২ মিনিটে রোনালদোর পাসে ব্রুনো ফেরনান্দেজের শট ক্রস বারের ওপর দিয়ে যায়। এরপরে ভিয়ারিয়ালই প্রতিপক্ষের সীমানায় গিয়ে আতংক সৃষ্টি করেছে। বলতে গেলে বা দিক দিয়েছে একের পর এক আক্রমণ।

১০ মিনিটে বক্সে ঢুকে আরনট দানজুমা ডান পায়ের জোরালো শট নিলেও তা গোলকিপার ডেভিড ডি গিয়ার হাতে লেগে গোল হয়নি। ১৭তম মিনিটে তাদের আরও একটি প্রচেষ্টা গোলকিপার হাত দিয়ে কোনোরকম রক্ষা করেন। ৩১ মিনিটে পাসো আলকাসের বক্সের বাইরে থেকে জোরালো শট নিলেও তা পোস্টের বাইরে দিয়ে যায়।

প্রথমার্ধের শেষের দিকে ম্যান ইউ আক্রমণ করেও লক্ষ্যভেদ করতে পারেনি। ৩৯ মিনিটে ব্রুনো ফেরনান্দেজের ক্রসে রোনালদো ঠিকঠাক শট নিতে পারেননি। চার মিনিট পর পগবার ক্রসটি মরেনো ক্লিয়ার করতে গিয়ে আর একটু হলেই জালে জড়িয়ে দিয়েছিলেন। বিরতির ঠিক আগে ইয়েরিমি পিনোর শট গোলকিপার প্রতিহত করে ম্যান ইউকে ম্যাচে রাখেন।

তবে ৫৩ মিনিটে ভিয়ারিয়াল গোল করে ঠিকই এগিয়ে যায়। দানজুমার ক্রসে পাসো আলকাসের শুধু পা বাড়িয়ে দিয়েছেন। এই অগ্রগামিতা বেশিক্ষণ থাকেনি। সাত মিনিট পরই ম্যাচে সমতায় ফিরেছে তিনবারের চ্যাম্পিয়নরা। ৬০ মিনিটে ম্যান ইউ গোলের দেখা পায়। ফেরনান্দেজের ফ্রি-কিক থেকে বক্সের বাইরে থেকে আলেক্স টেলেক্স বা পায়ের জোরালো ভলিতে লক্ষ্যভেদ করেন।

৭৯ মিনিটে সতীর্থের ক্রসে বদলি নেমে কাভানির হেড পোস্টের বাইরে দিয়ে গেলে ব্যবধান বাড়ানো হয়নি। শেষের দিকে ভিয়ারিয়ালের আরও একটি প্রচেষ্টা গোলকিপার ও রক্ষণে এসে বাধা পায়।

যোগ করা সময়ে রোনালদো ম্যাজিক। শেষ মিনিটে রোনালদোর শট গোলকিপারের হাতে লেগে জালে জড়িয়ে যায়। এরই সঙ্গে গ্যালারিতে তখন তুমুল জয়োধ্বনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা