খেলা

এনামুলের পথ ধরলেন সাজেদুল

ক্রীড়া প্রতিবেদক: টেস্ট ক্রিকেটে খেলেছেন মাত্র ৩টি। গত মার্চেও ছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটার। ২০১৯ সালেও খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে।

বাংলাদেশ দলের হয়ে ১ টি-টোয়েন্টি খেলা সেই সাজেদুল ইসলাম খেলা ছেড়ে হয়ে গেলেন আম্পায়ার। ৩৩ বছর বয়সী বাংলাদেশ দলের সাবেক পেসারের আম্পায়ারিং অভিষেক হলো আজ।

সাভারের বিকেএসপিতে চলমান শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে সিলেট ও বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করলেন সাজেদুল। সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হকের পর বাংলাদেশের দ্বিতীয় টেস্ট খেলোয়াড় হিসেবে আম্পায়ারিং পেশায় এলেন তিনি।

সাজেদুলের টেস্ট অভিষেক হয় ২০০৮ সালে নিউজিল্যান্ড সফরে। ২০১৩ সালের জিম্বাবুয়ে সফরে খেলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। তিন টেস্টে খেলা সাজেদুল ৩ উইকেটের মালিক।

দেশের হয়ে একটি টি-টোয়েন্টিও খেলেছেন এই বাঁহাতি। ২০১৩ সালেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলা একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে তিনি কোনো উইকেট পাননি।

ঘরোয়া ক্রিকেটে অবশ্য নিয়মিত পারফরমার ছিলেন সাজেদুল। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৯৯টি। ২৮.৩৫ গড়ে ২৪১ উইকেট নিয়েছেন তিনি। লিস্ট ‘এ’–তে ৫৫ ম্যাচে নিয়েছেন ৬৭ উইকেট। ৭টি টি-টোয়েন্টি খেলে তাঁর শিকার ৭ উইকেট।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা