খেলা

আজ অনুশীলনে নামবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল এখন মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থান করছে। সেখানে পৌঁছানোর পর মঙ্গলবার রাতেই সবার করোনা পরীক্ষা হয়েছে। তাতে কোন দুঃসংবাদ মেলেনি। ফল নেগেটিভ এসেছে সবার।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালেই প্রথম অনুশীলনে নামতে অস্কার ব্রুজনের শিষ্যদের কোন বাধা নেই। সবাই ট্রেনিংয়ে অংশ নেবেন মালের হেনভেইরু মাঠে। ম্যাচের আগে কাল দলগুলোর অফিসিয়াল সংবাদ সম্মেলন রয়েছে। সেখানে প্রতিযোগিতার আগে যার যার অবস্থান তুলে ধরবে।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ সময় ম্যাচটি হবে রাত ১০টায়। ৪ অক্টোবর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বিকাল ৫টায়, প্রতিপক্ষ ভারত।

৭ অক্টোবর রাত ১০টায় লাল-সবুজ জার্সিধারীরা খেলবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। ১৩ অক্টোবর বাংলাদেশ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল ৫টায়। আর ১৬ অক্টোবর ফাইনাল হবে রাত ৯টায়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

পারিবারিক আবহের গল্প নিয়ে আরশ-মাফতুহা’র নতুন নাটক ‘আহা একি মায়া’

সম্পর্কের গভীরতা, ভালোবাসার টান আর পারিবারিক আবেগ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা