খেলা

লিভারপুলের কাছে পাত্তা পেলো না পোর্তো

ক্রীড়া ডেস্ক: লিভারপুলের কাছে পাত্তায় পেলো না পোর্তো। হজম করেছে ৫ গোল। দিয়েছে মাত্র একটি। বিজয়ী দলের হয়ে দুটি করে লক্ষ্যভেদ করেছেন মোহামেদ সালাহ ও রবের্তো ফিরমিনো। অন্যটি সাদিও মানে।

প্রতিপক্ষের মাঠে মোহামেদ সালাহ ১৮ ও ৬০ মিনিটে গোল দুটি করেন। তার জায়গায় বদলি নেমে ফিরমিনো ৭৭ ও ৮১ মিনিটে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন। মাঝে সাদিও মানে ৪৫ মিনিটে লক্ষ্যভেদ করেন। তারেমি ৭৪ মিনিটে পোর্তোর হয়ে একমাত্র গোল শোধ দেন।

দিনের অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে এসি মিলানকে। ২০ মিনিটে লিওয়ের গোলে এগিয়ে যায় মিলান। তবে দ্বিতীয়ার্ধের শেষ ৬ মিনিটে ঝলক দেখিয়ে ম্যাচ জিতে নেয় মাদ্রিদ। ৮৪ মিনিটে গ্রিজমান ও ৯০ মিনিটে সুয়োরেজ গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন। ‘বি’ গ্রুপে লিভারপুল ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। চার পয়েন্ট নিয়ে ঠিক এরপরেই আছে মাদ্রিদ।

এদিকে, ইন্টার মিলান ও শাখতার দোনেক্সের ম্যাচ গোল শুন্য ড্র দিয়ে শেষ হয়েছে। এছাড়া বরুশিয়া ডর্টুমন্ট ১-০ গোলে স্পোর্টিং সিপিকে, ক্লাব ব্রুজ ২-১ আরবি লিপিজিগকে ও আয়াক্স ২-০ গোলে বেসিকতাসকে হারিয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা