ছবি: সংগৃহীত
খেলা

প্লে অফের আশা বাঁচালো মুম্বাই

স্পোর্টস ডেস্ক: পাঞ্জাব কিংসকে ছয় উইকেটে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচ হারলে রোহিত শর্মার দলের প্লে অফে যাওয়া জটিল হয়ে যেতো।।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আবুধাবিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই। পাঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও মানদ্বীপ সিং উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৬ রান। মানদ্বীপ দুই চারে ১৪ বলে ১৫ রান করে আউট হলে ভাঙে এই জুটি।

রাহুল দুই চারে ২২ বলে ২১ রান করে কাইরন পোলার্ডের বলে আউট হন। পরে ৬ চারে এইডেন মার্করামের ২৯ বলে ৪২ ও ২৬ বলে ২৮ রান করা দ্বীপক হুদার ইনিংসের উপর ভর করে ১৩৫ রানের সংগ্রহ পায় পাঞ্জাব। মুম্বাইয়ের পক্ষে ৪ ওভারে ২৪ রান দিয়ে দুই উইকেট নেন বুমরাহ। ১ ওভারে ৮ রান দিয়ে দুই উইকেট পান পোলার্ডও।

পাঞ্জাবকে জবাব দিতে নেমে মুম্বাই শুরুতেই রোহিতের উইকেট হারিয়ে চাপে পড়ে। তিনি ১০ বলে ৮ রানে আউট হন। রবি বিষ্ণয় ঠিক তার পরের বলেই তুলে নেন সুরইয়া কুমার ইয়াদবের উইকেটও। জাগান হ্যাটট্রিক সম্ভাবনা। শেষ পর্যন্ত অবশ্য পাননি সেটি।

কুইন্টন ডি ককও ২৯ বলে ২৭ রানে আউট হন। তিন চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৩৫ রান করে জয়ের আশা বাঁচিয়ে রাখেন সৌরভ তেওয়ারি। বাকি কাজটা সারেন কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া। ৪ চার ও ২ ছক্কায় ৩০ বলে ৪০ রান করে হার্দিক ও ১ ছক্কা ও চারে ৭ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন পোলার্ড। ৬ বল আগেই ৬ উইকেটের জয় পায় মুম্বাই।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা