খেলা

বিশ্বকাপে গ্যালারিতে দর্শক চায় বিসিসিআই

ক্রীড়া ডেস্ক: করোনার ছোঁয়া লেগেছে সব জায়গায়। খেলাও বাদ যায়নি সেখান থেকে। কোপা আমেরিকা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো মঞ্চে গ্যালারি কেন ফাঁকা পড়ে থাকবে? আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমনটাই হতে পারে গ্যালারির নিয়তি। প্রবেশাধিকার দেওয়া হবে মাত্র ৫০ শতাংশ দর্শককে।

কিন্তু এমন কিছু হোক, তা চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের চাওয়া অন্তত বিশ্বকাপের ফাইনালে যেন গ্যালারি কানায় কানায় ভরা থাকে। সেজন্যে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছেও আবেদন জানাতে চলেছে বিসিসিআই।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। সংযুক্ত আরব আমিরাতে ভেন্যু হলেও শুরুতে তা হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে সেটা সরিয়ে নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের মাটিতে। বিশ্বকাপ সরে গেলেও ভারতের কাছ থেকে আয়োজনের স্বত্বটা কেড়ে নেয়নি আইসিসি। সেই অধিকার বলেই সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে নিজেদের চাওয়াটা জানাতে চলেছে ভারত। দেশটির সংবাদ মাধ্যম জানাচ্ছে, এমিরেটস ক্রিকেট বোর্ডও ভারতের এই চাওয়াতে সায় দিতে চলেছে।

তবে সমস্যার সৃষ্টি হতে পারে আমিরাতের একেক স্টেডিয়ামের একেক নিয়মে। দুবাইতে খেলা দেখতে হলে যেমন দুটো ডোজ ভ্যাকসিন নেওয়ার সনদ দেখালেই চলবে; আবুধাবি কিংবা শারজায় বিষয়টা তেমন নয়, সেখানে খেলা দেখতে হলে সনদ তো বটেই, ৪৮ ঘণ্টার মধ্যে করা করোনা পরীক্ষার ফলও দেখাতে হবে কর্মীদের। তাহলেই মিলবে গ্যালারিতে প্রবেশের অনুমতি।

এর ওপর আবার শারজায় ১৬ বছরের নিচে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি নেই কোনোভাবেই। আবুধাবিতে আবার ১২ থেকে ১৫ বছর বয়স্কদের শর্তসাপেক্ষে অনুমতি আছে, করোনার টিকার সনদ প্রয়োজন নেই, তবে কোভিড পরীক্ষার ফল দেখাতেই হবে। তিনটি ভেন্যুতে প্রশাসনের নিয়মও তিন রকমের। তাই দর্শকদের পোহাতে হবে নানান রকম ঝক্কি।

তবে ভারতের আশার আলো হচ্ছে দুবাই। সেখানেই হবে ফাইনাল, একটি সেমিফাইনালের ভেন্যুও সেখানেই। সেখানে নিয়মনীতিও কিছুটা শিথিল, আর তাই ফাইনালে ভরা গ্যালারি দেখার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া চলছে না আদৌ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা