সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
খেলা

কপাল খুলতে পারে সাকিবের

স্পোর্টস ডেস্ক: আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। দ্বিতীয় ভাগে টানা তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে এখন পর্যন্ত জায়গা পাননি সাকিব আল হাসান।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে শেষ বলে নিষ্পত্তি হওয়া রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতাকে ২ উইকেটে হারিয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আইপিএলের শীর্ষে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস।

এই হারের সঙ্গে আরও এক দুঃসংবাদ শুনতে হচ্ছে নাইট সমর্থকদের। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দলটির বড় তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। অবশ্য দলের দুঃসংবাদে কপাল খুলতে পারে সাকিবের।

আগামী মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিল্লি ক্যাপিটালস ম্যাচে রাসেলের খেলা অনিশ্চয়তায় পড়েছে। সে হিসেবে একাদশে ঠাঁই হতে পারে সাকিবের।

রোববার ম্যাচের ১৭তম ওভারে বাউন্ডারি আটকাতে গিয়ে পায়ে চোট পান রাসেল। এর পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রাসেলের চোটের বিষয়ে কেকেআরের মেন্টর ডেভিড হাসি বলেন, রাসেলের চোট কতটা গুরুতর, তা এখনই বলা সম্ভব নয়। রাসেল বলছিল— ওর হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে। ব্যথাও অনুভব করছে। রাসেলের জন্য মেডিকেল দলের ব্যবস্থা করা হয়েছে। তারাই ওর পরিচর্যা করবে। আশা করি, ওর চোট সে রকম গুরুতর নয়। আমাদের দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার সে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা