খেলা

সাফে সেরা দল যাচ্ছে ভারতের

ক্রীড়া প্রতিবেদক: সাফ গেমসে সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এ টুর্নামেন্টে তাদের আধিপত্য বজায় রাখতে সেরা দলই পাঠাচ্ছে দেশটি। গত টুর্নামেন্টে যুবদল পাঠালেও এবারের সাফকে বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন। সেরাদের রেখেই ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বকে মাথায় রেখে মালদ্বীপে মূল দলকেই খেলানোর পরিকল্পনা ক্রোয়েট কোচ ইগর স্টিমাচের।

১ অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম ম্যাচ ৪ অক্টোবর। প্রথম ম্যাচে সুনীল ছেত্রীদের প্রতিপক্ষ বাংলাদেশ। সাফের জন্য (২৬ সেপ্টেম্বর) ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ ইগর স্টিমাচ। দলে ফিরেছেন মিডফিল্ডার উদন্ত সিং ও জ্যাকসন সিং।

মালদ্বীপে যাওয়ার আগে আগামীকাল (২৭ সেপ্টেম্বর) বেঙ্গালুরুতে এক হবেন সুনীল ছেত্রীরা। মালদ্বীপ যাবেন পরদিন অর্থাৎ মঙ্গলবার। পুরো কোচিং প্যানেল নিয়ে একইদিনে আলাদাভাবে মালদ্বীপ যাবেন কোচ ইগর স্টিমাচ।

এশিয়ান কাপকে সামনে রেখে সাফকে যে গুরুত্ব দিচ্ছে ভারত সেটাই দল ঘোষণার সময় জানালেন এই ক্রোয়েট কোচ। তিনি বলেন, সাফের ৪-৫টা ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইপর্বের আগে আমরা আর এক হওয়ার সুযোগ পাবো না। সুতরাং সাফের ম্যাচগুলো আমাদের কয়েক জায়গায় উন্নতি করার সুযোগ করে দেবে।

সাফে ভারত দল

গোলরক্ষক: গুরপ্রিত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ
রক্ষণ: প্রীতম কোটাল, সেরিটন ফার্নান্দেজ, চিংলেসানা সিং, রাহুল ভেকে, শুভাশিস বোস, মান্দার রাও দেশাই
মাঝমাঠ: উদন্ত সিং, ব্র্যান্ডন ফার্নান্দেজ, লালেংমাওয়াই, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, জ্যাকসন সিং, গ্লেন মার্টিনস, সুরেশ সিং ওয়াংজাম, লিস্টন কোলাকো, ইয়াসির মোহাম্মদ
আক্রমণ: মানভির সিং, রহিম আলী, সুনীল ছেত্রী, ফারুক চৌধুরী।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা