খেলা

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টস ডেস্ক: আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সূচি অনুযায়ী পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দেশের অনূর্ধ্ব-১৯ দল।

জানা গেছে, আগামী ৭ অক্টোবর দেশ ছেড়ে শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ যুব দলটি। তবে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ১৭ অক্টোবর। বাকি চার ম্যাচ যথাক্রমে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজে বসার কথা আছে যুব বিশ্বকাপের আসর। সেখানে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে নিজেদের প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এর আগে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছে টাইগাদের অনূর্ধ্ব-১৯ দল। সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র চারদিনের ম্যাচ হেরে গেলেও ৫ ম্যাচ ওয়ানডে সিরিজটি ৩-২ ব্যবধানে জিতেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা