খেলা

বিসিবিতে এবার সুজনের প্রতিদ্বন্দ্বী ফাহিম

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র পরিচালক পদে আগের বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। তবে এবার তার প্রতিদ্বন্দ্বী দেশের স্বনামধন্য কোচ তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক সদস্য নাজমুল আবেদিন ফাহিম।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিসিবি কার্যালয়ের গিয়ে ক্যাটাগরি-৩ অর্থাৎ জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, সার্ভিসেস, বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা বোর্ড, বিকেএসপির কাউন্সিলর নিয়ে গঠিত ক্যাটাগরিতে ফাহিম নিজের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই ক্যাটাগরি থেকেই আগেরবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন।

ক্যাটাগরি-৩ এ ভোটার সংখ্যা ৪৩ জন যেখানে সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, বিভিন্ন সংস্থার ভোটাররা ভোট দিয়ে একজন পরিচালক নির্বাচিত করবেন। বিসিবির পরিচালক পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। এখন দেখার বিষয়- শেষ পর্যন্ত নাজমুল আবেদীন ফাহিম নির্বাচনী দৌড়ে টিকে থাকেন, নাকি মনোনয়নপথ প্রত্যাহার করে নেন!

বিসিবির পরিচালক পদে নির্বাচন করার কারণ সম্পর্কে নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের বলেন, বিসিবি সভাপতি বলেছেন, তিনি বোর্ডে নতুন মুখ চান। যারা নতুন নতুন চিন্তা ভাবনা ও কমিটমেন্ট নিয়ে আসবে। আমি সেই নতুনের কেতন ওড়াতে চাই। আমি মনে করি, এখন আমি অনেক পরিণত এবং অভিজ্ঞ। দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার কাজটা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো পারবো।

তিনি বলেন, আমি অনুধাবন করেছি যে, আমি বা আমাদের মতো যারা আছে তাদের বোধহয় পলিসি লেভেল থাকা উচিত। আমরা সত্যিকার ছবিটা তুলে ধরতে পারব পলিসি লেভেলে। আর সত্যিকার যে পরিবর্তনগুলো দরকার সেগুলো আনার চেষ্টা করবো।

বিসিবির নির্বাচনে এর আগেও দুইবার কাউন্সিলর হিসেবে ছিলেন ফাহিম। তবে দুবারই অন্য কারও জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে বলেই করা হয়নি তার নির্বাচন।

তবে আসন্ন বোর্ড নির্বাচনে এবারে খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়তে যাচ্ছেন ফাহিম। বিষয়টি সুজনের সঙ্গে সাংঘর্ষিক হবে না বলেও জানান তিনি।

অভিজ্ঞ এই ক্রিকেট বিশ্লেষক বলেন, সত্যি বলতে আমি এর আগেও দুইবার কাউন্সিলর ছিলাম, বিসিবিতে আসার আগে, যখন বিকেএসপিতে ছিলাম। আগেও সুযোগ হয়েছিলো (নির্বাচন করার), তবে আরেকজনের জন্য সেক্রিফাইজ করেছিলাম জায়গাটা। আমার মনে হয়, এত দিন কাজ করার পর আমার ভালো ধারণা আছে বাংলাদেশের ক্রিকেটের জন্য কী করা দরকার। সেটাতে দৃষ্টি রেখেই আমি মিড লেভেলে কিছু কাজ করার চেষ্টা করেছি।

ফাহিম আরও বলেন, এটা তো আসলে টক্কর না, এটা ভালো জিনিস যে আমরা যারা অংশ নিচ্ছি, তারা সবাই যোগ্য।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা