খেলা

টেবিল টেনিস জাতীয় দলের জার্সি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্টনে অবস্থিত বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনে বাংলাদেশ টেবিল টেনিস জাতীয় দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক, বাংলাদেশ গ্রাম ও আনসার প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক খন্দকার ফরিদ হাসান ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনূর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম।

ফুটবল ক্রিকেটের পরেই টেবিল টেনিস দেশের জনপ্রিয় খেলা উল্লেখ করে বক্তারা অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে টেবিল টেনিস একটি উজ্জ্বল সম্ভাবনাময় খেলা। খেলাটির জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য নেহাৎ কম নয়। তবে খেলাটিকে সামনের দিকে আরো এগিয়ে নিতে দরকার নিবিড় পরিচর্যা আর পৃষ্ঠপোষকতা।

বক্তারা উল্লেখ করেন, টেবিল টেনিসকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীর বলেন, আমাদের সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ অনেক। তবুও আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটা দিয়ে খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর পর্যন্ত কাতারের দোহাতে অনুষ্ঠিতব্য ২৫তম এশিয়ান চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দল অংশগ্রহণ করবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা