খেলা

সিরিজ বাতিলে চটেছেন বরিস

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ বাতিল করায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) উপর চটেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

১৬ বছর পর পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিলো ইংল্যান্ডের। ইসিবি থেকে সিরিজ বাতিলের কারণ হিসেবে নিরাপত্তা ইস্যু না দেখালেও বলা হয়েছিলো খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে বাতিল করছে তাদের সিরিজটি।

বিষয়টি নিয়ে জনসন অবগত ছিলেন না বলে তার একজন মুখপাত্র স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, আমরা কোনো ক্রিকেটারের কাছে এমনকি ইসিবির কাছেও কখনই জানতে চাইনি তারা সিরিজটি খেলবে কি না বা সিরিজটির জন্য প্রস্তুত আছে কি না। বিকেলে আমরা জানতে পেরেছিলাম যে সফরটি বাতিল করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখপাত্র আরও বলেন, তারা আমাদের কাছে কোনো সিদ্ধান্ত জানতে চায়নি। আমরা এর সঙ্গে জড়িতও না। এই সিরিজটি বাতিলে পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ডের রাজনৈতিক সুসম্পর্ক ব্যাহত হবে।

পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিলো ইংল্যান্ডের। পুরুষ দলের পাশাপাশি বাতিল হয়েছে ইংল্যান্ডের নারী দলের পাকিস্তান সফরটিও।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা