খেলা

১৩ বছরে বাফুফের ১৯ কোচ

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের ফুটবলের স্বর্ণযুগের কথা মনে পড়ে? কবে কোন শিরোপা জয় করেছে সে কথা হয়তো খেলোয়াড়রই মনে নেই। তবে যে বিষয়টি মনে আছে তা হলো কোচদের আসা-যাওয়া। বলা হয়, ফুটবল কোচের ভাগ্য সুতোয় ঝুলে থাকে। ফল অনুকূলে না এলে গোটা দল বদলে ফেলার চেয়ে একজনকে সরিয়ে দেওয়াটাই সহজ সমাধান।

কোপটা তাই কোচের ওপর পড়ে। সবশেষ জেমি ডে’কে যেভাবে অব্যাহতি দিয়ে অস্কার ব্রুজোনের হাতে জাতীয় ফুটবল দলের দায়িত্ব তুলে দিয়েছে বাফুফে, তাতে নাটক আছে বিস্তর, বাস্তবতা যৎকিঞ্চিৎ।

কোচ বদলের সংস্কৃতির অবাধ চর্চা হয় গোটা ফুটবলবিশ্বে। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে স্প্যানিশ লা লিগায় হরহামেশা তার প্রকাশ ঘটতে দেখা যায়। একাধিকবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী হোসে মরিনহো রিয়াল মাদ্রিদ, চেলসি ও ম্যানইউর কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) কম যায় না। কাজী সালাউদ্দিনের ১৩ বছরের মেয়াদে বাংলাদেশের ডাগআউটে পরিবর্তন এসেছে ১৯ বার। সালাউদ্দিনের আমলে জাতীয় দলের ২০তম কোচ অস্কার ব্রুজোন। তবে বাংলাদেশের সাইফুল বারী টিটু ও নেদারল্যান্ডসের লোডভিক ডি ক্রুইফ তিন মেয়াদে দায়িত্ব পালন করায় এ সময় বাংলাদেশ জাতীয় দলকে কোচিং করিয়েছেন মূলত ১৬ জন।

সম্প্রতি জেমিকে অব্যাহতি দিয়ে অস্কার ব্র“জোনের হাতে শুধু সাফের জন্য জাতীয় দল তুলে দেওয়া বাফুফের নতুন ‘সার্কাস’। আধুনিক ফুটবলে ফল মুখ্য আর সব গৌণ।

ভাগ্যক্রমে তিন বছর (মে ২০১৮ থেকে সেপ্টেম্বর ২০২১) টিকে যাওয়া জেমিকে ভালো কোচের ‘সনদ’ দিয়েছিলেন খোদ সালাউদ্দিন। সেই তিনিই শেষমেশ তার কাজে ‘অসন্তুষ্ট’ হয়ে অস্কারের শরণ নিলেন।

প্রথমে বলা হয়েছিলো দুই মাসের জন্য অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় থাকবেন এই স্প্যানিশ। পরে সেটি সীমিত করা হলো শুধু সাফের জন্য। তার মানে, বাফুফের প্রযোজনায় মেগা সিরিয়ালের আরেকটি পর্ব দেখার অপেক্ষায় থাকতে হবে। ২০০৮ থেকে ২০২১-১৩ বছরে সার্কভুক্ত সাত দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ১৯ বার কোচ বদল করেছে। একই সময় দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার নেপাল এবং ১৩ বার মালদ্বীপ কোচ বদল করেছে। সমান নয়বার করে ভুটান ও শ্রীলঙ্কা এবং পাকিস্তান ও ভারত যথাক্রমে আট ও পাঁচবার কোচ বদলের পথে হেঁটেছে।

এ প্রসঙ্গে তিন মেয়াদে জাতীয় দলের দায়িত্ব পালন করা কোচ সাইফুল বারী টিটু বলেন, কোচ অদলবদল হওয়া অবাক করার মতো কোনো ঘটনা নয়। আমি মনে করি, জাতীয় দলে স্থায়ী কোচ হওয়া উচিত নয়।

সদ্যসমাপ্ত প্রিমিয়ার লিগে শেখ রাসেলের দায়িত্বে থাকা এই কোচ যোগ করেন, হয়তো টাইমিং ভালো হয়নি। আরও আগে জাতীয় দলের কোচ বদল হলে ভালো হতো।

ফুটবলের উন্নয়নে বাস্তবতাবিবর্জিত চিন্তা-ভাবনা পরিহার না করে দীর্ঘমেয়াদে কোচ নিয়োগের পরিকল্পনায় বাফুফের ব্যর্থতা প্রসঙ্গে সদ্যপ্রয়াত বাফুফের সাবেক মিডিয়া ম্যানেজার আহমেদ সাঈদ আল ফাত্তাহ মৃত্যুর কয়েকদিন আগে একটি গণমাধ্যমকে বলেছিলেন, ২০১৭ সালের আগে দীর্ঘমেয়াদে ভালো কোচ আনার জন্য অত টাকা বাফুফের ছিলো না। এখন যেটা আছে। পাঁচ বছর আগে ফিফা তহবিল চালু হওয়ার পরও বাফুফে যথাযথ পরিকল্পনা নিতে পারেনি।

তিনি বলেছিলেন, তৃণমূল পর্যায়ে কোচিং ও রেফারিদের কোর্সসহ সারাদেশে ১৬-১৭টি প্রকল্প চালু করার কথা থাকলেও তার মাত্র ২০ শতাংশ বাস্তবায়ন হয়েছে। শুধু আর্থিক পরিকল্পনার ঘাটতির দরুন এমনটি হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা