খেলা

ইনজামামের হার্ট অ্যাটাক

ক্রীড়া ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। সে কারণে সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতেই তাকে ভর্তি করা হয়েছে লাহোরের একটি বেসরকারি হাসপাতালে। সংবাদ সংস্থা জানাচ্ছে, সে হাসপাতালেই মাঝরাতে তার অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে।

গত তিনদিন ধরেই বুকে ব্যথা অনুভব করছিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক। তবু ডাক্তারের কাছে যাননি তিনি। কিন্তু গতকাল সোমবার সন্ধ্যায় অবস্থার অবনতি ঘটে তার, বেড়ে যায় বুকের ব্যথা। ফলে তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তার হার্টে একটি ‘ব্লক’ আছে। যার ফলে কর্তব্যরত চিকিৎসকরা ইনজামামের অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। সে প্রক্রিয়া রাতেই সম্পন্ন হয়েছে। ৫১ বছর বয়সী ইনজামাম আপাতত স্থিতিশীল আছেন বলেই জানিয়েছে হাসপাতাল সূত্র। তবে শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। আপাতত কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন তিনি, যে কারণে তাকে থাকতে হবে হাসপাতালেই।

১৯৯২ বিশ্বকাপে মারকাটারি ব্যাটিং দিয়ে আলোচনায় আসেন ইনজামাম। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বনেছেন পাকিস্তানের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকও। ৩৭৫ ম্যাচে ১১৭০১ রান তুলেছিলেন তিনি। আর টেস্টে ১১৯ ম্যাচ খেলে ৮৮২৯ রান তুলেছেন ‘ইনজি’।

২০০৭ সালে ইনজামাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এরপর থেকে ক্রিকেট সংশ্লিষ্ট অনেক পদেই দেখা গিয়েছে তাকে। পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক, আফগানিস্তানের প্রধান কোচ, ও পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক হিসেবে দেখা গিয়েছে তাকে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা