সারাদেশ

আশুলিয়ার স্কুলে জুয়ার আসর, গ্রেফতার ৭

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারের আশুলিয়ার একটি স্কুলে বসানো জুয়ার আসর থেকে ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাক মোল্লা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেরে আশুলিয়া থানার গাজিরচট এসএ মডেল উচ্চ বিদ্যালয়ের ২য় তলার একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন- আনছর আলী ভূঁইয়া (৫০), হাসান আলী (৫৭), পরম আলী (৫০), ছানোয়ার (৫০), । তারা সকলেই আশুলিয়ার গাজীরচট এলাকায় থাকেন।

বাকি গ্রেফতাররা হলেন নেত্রকোনা জেলার আটপাড়া থানার জুয়েল মিয়া (৪০), পিরোজপুরের কাউখালী থানার উত্তর হোগলা গ্রামের মোবারক হোসেনের ছেলে আরজু মিয়া (৩০) এবং রাজবাড়ীর পাংশা থানার ইয়াসিন মোল্লা (৫২)।

র‍্যাব জানায়, স্কুল বন্ধ থাকলেও ২য় তলার কয়েকটি কক্ষ খোলা ছিলো। একটি কক্ষে বসে তারা জুয়া খেলছিলো। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৯ হাজার টাকা, ৭টি মোবাইল ফোন এবং ২ সেট প্লেয়িং কার্ড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানায়, র‍্যাবের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা