সারাদেশ

চেয়ারম্যানের বিরুদ্ধে জুয়ার আসর বসানোর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রশাসনের ছত্রছায়ায় প্রকাশ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্ধকোটি টাকার জমজমাট জুয়ার আসর চালানোর অভিযোগ উঠেছে। এ আসর গুলোতে ছয় গুটি, টুকটুকি, ৩ তাস সহ আরো নানা নামে জুয়া চলে।

আরও পড়ুন: কুড়ালের কোপে ব্যবসায়ীর মৃত্যু

গত রোববার (২৯ জানুয়ারি) রাত থেকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মিয়া রাজী সাহেবের আনন্দ মেলার নামে এ জুয়ার আসর চলছে। গত তিন দিনে এদের কর্মকাণ্ড দেখলে মনে হবে এ যেন, একেকটি মিনি ক্যাসিনো। প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত চলে এই জুয়ার আড্ডা।

স্থানীয়দের অভিযোগ, গত ২৯ জানুয়ারি রাত থেকেই উপজেলার পূর্ব রাজুরগাঁও গ্রামে মিয়া রাজী সাহেবের আনন্দ মেলার নামে এ জুয়ার আসর চলছে। প্রথম দিন বোর্ড প্রতি ৮০ হাজার টাকা করে ২০টি জুয়ার বোর্ড বসানো হয়, দ্বিতীয় দিন বোর্ড প্রতি ৫৫হাজার টাকা করে ১৮টি ও তৃতীয় দিন বোর্ড প্রতি ৬০ হাজার টাকা করে ১৮টি জুয়ার বোর্ড প্রকাশ্যে বসনো হয়। জুয়ার বোর্ড থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে প্রশাসন। বিনিময়ে দেয়া হচ্ছে প্রকাশ্যে অবাধে জুয়ার আসার চালানোর সুবিধা।

এলাকাবাসী আরো বলেন, প্রশাসনকে পুরোপুরি ম্যানেজ করে নির্বিঘ্নে ছয় গুটি, টুকটুকি, ৩ তাস, ওয়ানটেন সহ আরো বিভিন্ন নামে রাতভর জুয়ার আসর চলছে। এর নেপথ্যে রয়েছে মেলা কমিটির সভাপতি ও সুন্দলপুর ইউপি চেয়ারম্যান হাজী মো.ইলিয়াছ। উঠতি বয়সী যুবক থেকে শুরু করে মধ্যবয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন জুয়ার আড্ডায়। জুয়ায় আড্ডায় স্কুল পড়ুয়া কিশোররাও আসে। জুয়া খেলার পাশাপাশি চলে রাতভর মাদকসেবন।

খোঁজ নিয়ে জানা যায় , মিয়া রাজী সাহেবের আনন্দ মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাসুম ও স্থানীয় একাধিক ইউপি সদস্য জুয়ার বোর্ড থেকে টাকা সংগ্রহ করে মেলা কমিটির সভাপতি ও সুন্দলপুর ইউপি চেয়রম্যান হাজী মো.ইলিয়াছের হাতে দেয়। পরে এই টাকা তিনি প্রশাসন, ক্ষমতাসীন দলের নেতাকর্মিসহ বিভিন্ন লোকের মাঝে বন্টন করেন।

আরও পড়ুন: দালালের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ

এ বিষয়ে কথা বলতে মেলা কমিটির সাধারণ সম্পাদক মো.মাসুমের ফোনে কল করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

অভিযুক্ত সুন্দলপুর ইউপি চেয়ারম্যান হাজী মো.ইলিয়াছ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমরা চেয়ারম্যানরা প্রতিটি মেলা হোক বাজার হোক চেয়ারম্যান পদাধিকার বলে সভাপতি থাকে। জুয়া চলে নাই দাবি করে করে তিনি বলেন, গতকাল কি হয়েছে আমি জানিনা। আমি কালকে মেলায় যায়নি। আমি খোঁজ খবর নিচ্ছি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, মেলার সাথে সংশ্লিষ্টদের জুয়া বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে। এসপি স্যারের নির্দেশ মেলায় অশ্লীল নৃত্য ও জুয়া চলছে মেলা বন্ধ করে দিতে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা সুলতানা বলেন, জেলা প্রশাসন থেকে মেলার আয়োজক কমিটি ১৫ দিনের জন্য মেলার অনুমতি নেয়। তবে মেলায় জুয়ার বোর্ড বসানোর কোনো অনুমোদন নেই। জুয়ার আসর চললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি ওসির সাথে কথা বলব।

আরও পড়ুন: ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির হিড়িক!

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, এই বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা