সারাদেশ

কুড়ালের কোপে ব্যবসায়ীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারে কুড়ালের কোপে ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা হত্যাকারী ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আরও পড়ুন: হজ প্যাকেজ ঘোষণা

নিহত মনসুর আলী দিনাজপুর জেলার বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের গগনপুর বাসিন্দা এবং ধান চাল ব্যবসায়ী। অপরদিকে আটক আব্দুল খালেক টেংরিয়া গোপালপুর গ্রামের বাসিন্দা এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে পার্শবর্তী বিরল উপজেলার ধান ব্যবসায়ী মুনসুর আলী ধান কেনার জন্য কাঠালডাঙ্গী বাজারে আসে। একসময় তিনি একটি চা দোকানে বসে চা পান করছিলেন। ওই সময় খালেক নামে এক ব্যক্তি একটি কুড়াল দিয়ে অকস্মাৎ মনসুরের মাথায় কোপ মারে। এতে ঘটনাস্থলে মারা যায় মনসুর। খবর পেয়ে পুলিশ সন্ধায় নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং হত্যাকারী ব্যক্তিকে জনতার রুদ্র রোষ থেকে নিজেদের হেফাজতে নেয়।

আরও পড়ুন: ভোট কেন্দ্রে ধাওয়া-পাল্টাধাওয়া

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

হরিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক হত্যাকারীকে জিজ্ঞাসাবাদ চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা