ছবি-সংগৃহীত
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ

ভোট কেন্দ্রে ধাওয়া-পাল্টাধাওয়া

সান নিউজ ডেস্ক: ভোট গ্রহণের শুরুতেই চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল ওদুদের সমর্থকদের সঙ্গে আপেল প্রতীকের সংরক্ষিত প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: ৬ আসনে ভোটগ্রহণ চলছে

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থালে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা শহিদুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া ইভিএমের যান্ত্রিক ত্রুটির কারণে ভোটগ্রহণ একটু দেরিতে শুরু হয়েছে।

আরও পড়ুন: ভারতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু

আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটন এই কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমকে বলেন, ‘ভোটগ্রহণের শুরুতেই আমার কর্মী সমর্থকদের ওপর হামলা হয়েছে। কেন্দ্রে এসে দেখলাম খবরটি সত্য।’

অন্যদিকে এ ব্যাপারে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল ওদুদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা তুলে ধরে জানান, দু’পক্ষের সমার্থকদের মধ্যে সামান্য ধাওয়া-পাল্টাধাওয়া ঘটেছে। তবে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের ভোট চলাকালে কেন্দ্রের ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করেছে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রিসাইডিং অফিসার ১৮০ জন এবং ১ হাজার ২৩০ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ২ হাজার ৪৬০ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করছেন। এই আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৭০ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪ হাজার ২৮০ জন। ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৮০টি এবং ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ২৩০টি।

এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের তিনটি উপজেলায় একজন করে আর চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

নীরবে কোলেস্টেরল বাড়াচ্ছে যে অভ্যাসগুলো

উচ্চ কোলেস্টেরলকে বলা হয় নীরব স্বাস্থ্যঝুঁকি। কারণ রক্তে কোলেস্টেরলের মাত্রা...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সুমি আক্তারকে (২১) হত্যার অভিযোগে দ...

অজু করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলী আকবর (৮০) নামে এক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা