ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: ভারতে ঝাড়খণ্ডের ধনবাদ এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে শিশু সহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং আহত আরও ১১ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন: ৬ আসনে ভোটগ্রহণ চলছে

বুধবার (১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদসংস্থা এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সেখানে জানানো হয়, মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অন্যদিকে বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিং বলেছেন, এ মুহূর্তে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১৪। আর হাসপাতালে ভর্তি আছেন ১১ জন। কিভাবে আগুনের সূত্রপাত হলো সেই কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতদের মধ্যে ১০ জন নারী ও ৩ শিশু রয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি লিখেছেন, ‘ধনবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় আমি বেদনার্থ। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে ওঠবেন এ প্রত্যাশা করি।’

আরও পড়ুন: বুরকিনা ফাসোতে হামলায় নিহত ২৮

ঝাড়খণ্ডের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর আশরিওয়াদ টাওয়ার নামের একটি ভবনে আগুন লাগে। এটি জোড়াপতক এলাকার একটি ১৩ তলা ভবন। রাজধানী রাঞ্চি থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত এ এলাকাটি বেশ জনবহুল।

বার্তাসংস্থা পিটিআই আরও জানায়, আগুনের সূতপাত হওয়ার পর দমকল বাহিনীর অন্তত ৪০টি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ধনবাদের উপকমিশনার সন্দীপ কুমার জানিয়েছেন, ভবনের ভেতর থেকে মারাত্মক দগ্ধ হওয়া ৮-১০ জনকে উদ্ধার হয়।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে আর্জেন্টিনা

তিনি বলেন, ‘আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযানও শেষ। তবে কতজন আহত-নিহত হয়েছেন আমরা পুরোপুরি নিশ্চিত করিনি। এটি পুলিশ ও দমকল বাহিনী নিশ্চিত করবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল আটকে পড়াদের বের করে নিয়ে আসা। কেউ যেন পড়ে না থাকে সেটি নিশ্চিত করতে এখন কাজ করছি আমরা।’

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা