সারাদেশ

গাজীপুরে অস্ত্রসহ গ্রেফতার ৩

সান নিউজ ডেস্ক: গাজীপুরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার মরকুন টিএন্ডটি টঙ্গী-কালীগঞ্জ সড়কের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: যুদ্ধবিমান না দেওয়ার ঘোষণা

এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, একটি বড় চাপাতি, একটি ছোট চাপাতি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- গাজীপুর মহানগরীর টঙ্গী মাছিমপুর নজরুলের বস্তির ভাড়াটিয়া হাসেম সরকারের ছেলে মেহেদী হাসান জয় (২০), ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার হলিকান্দা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো. সুমন (১৮) ও গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন মধ্যপাড়ার ভাড়াটিয়া বাবুল খানের ছেলে মো. সাব্বির খান (২২)।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে পথচারীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, সোনা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: ভোট কেন্দ্রে ধাওয়া-পাল্টাধাওয়া

তিনি আরও বলেন, টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রাসী, মাদক কারবারি, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা