সারাদেশ

বরিশালের ৬ হাসপাতালে ১৪ মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের ৬ হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা সংক্রমণে ৮ ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় আরও ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের করোনা ইউনিটে ছয়জন উপসর্গ নিয়ে এবং দুইজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া ভোলা সদর হাসপাতালে একজন, পিরোজপুর সদর হাসপাতালে একজন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং বরগুনা সদর হাসপাতালে দুইজন করোনা রোগী মারা গেছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা