সারাদেশ

গাজীপুরে বাজি ফোটাতে গিয়ে কিশোর নিহত 

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাজি ফোটাতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. সাব্বির (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (২১ জুলাই) সকালে ঈদের দিন এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত সাব্বির ময়মনসিংহের হালুয়াঘাট থানার কাইলানিকান্ধা গ্রামের আ.রহিমের ছেলে। সদর উপজেলার বানিয়ারচালা জলপাইতলা এলাকার স্থানীয় রোমানের বাড়িতে বাবা-মা সঙ্গে সে ভাড়া বাসায় বসবাস করত।

সূত্র জানায়, বুধবার সকালে ঈদের নামাজ শেষে সাব্বির মহাসড়কের পাশের দোকান থেকে বাজি কেনে। একটা বাজিতে আগুন ধরিয়ে দৌড়ে মহাসড়কের উপর যায় সে। এ সময় ঢাকাগামী দ্রুত গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সাব্বির ঘটনাস্থলেই নিহত হয়।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন, নিহত কিশোরের লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা