সারাদেশ

মাংস নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই হত্যা 

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (হামিদপুর) গ্রামে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নইমুদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই আব্দুল জলিল (৩৮) -কে এলাকাবাসী বেঁধে রাখে। পরে রৌমারী থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়।

বুধবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (হামিদপুর) এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। আব্দুল জলিল ও নিহত নইমুদ্দিন উভয়ে হামিদপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

স্থানীয় ওসমান গণি ও পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে ফ্রিজে মাংস রাখা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে বড় ভাই বাড়ির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় জলিল তার বড় ভাইকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালাগালি করে।

একপর্যায়ে তা আবারও হাতাহিতে রূপ নেয়। জলিল তার বড় ভাই নইমুদ্দিনকে ঘুষি মারলে দোকানের সামনে পড়ে মাথায় আঘাত পায়। এরপর রৌমারী হাসপাতালে নেয়ার সময় পথে টাপুরচর বাজারে তার মৃত্যু হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনতাছির বিল্লাহ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত নিহতের ছোট ভাই আব্দুল জলিলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

হত্যা মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা