সংগৃহীত ছবি
সারাদেশ

প্রতিক্ষের হামলায় নিহত ২ 

জেলা প্রতিনিধি: নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় পারমল্লিকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মিরান শেখ (৩০) ও জিয়াউর শেখ (৪০) নামে আপন ২ ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভোলায় বাজারে অগ্নিকাণ্ড

নিহতরা হলো, উপজেলার পারনল্লিকপুর গ্রামের নৃত সামাদ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহমুদ এবং ফেরদৌস নামে ২ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এদিকে ফেরদৌস গ্রুপের লোকজন জানান, বুধবার সকালে ফেরদৌস গ্রুপের মিরান ও জিয়াউর শেখ এলাকার মাঠের দিকে যাওয়ার পথে চরমল্লিকপুর এলাকার আইয়ুবের দোকানের সামনে পৌঁছালে পূর্ব বিরোধের জের, ধরে মাহমুদ গ্রুপের লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এই সময় তাদেরকে ঠেকাতে গিয়ে ফেরদৌস গ্রুপের আরও ৫ জন আহত হয়। এর পরে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মিরান ও জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঐ এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা