সংগৃহীত ছবি
অপরাধ

গাঁজা বহনের সময় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৬ জুলাই) উপজেলার নলদী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮

এ সময় গ্রেফতারকৃতরা হলো, শরীয়তপুরের বকাউলকান্দি এলাকার মনির সরদার, লোহাগড়ার বৈকুষ্ঠপুর এলাকার আবুল হাসান ও শেখ আনোয়ার হোসেন।

পুলিশ জানান, শুক্রবার লোহাগড়ার নলদী হয়ে ১০ কেজি গাঁজা নিয়ে ১টি প্রাইভেটকার খুলনার দিকে যাচ্ছিল। এমন একটি গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের ১টি দল নলদী বাজারে চেকপোস্ট বসায়। এ সময় সাদা রঙের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে গাঁজাসহ গ্রেফতার ১

এই বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম জানান, মাদক বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এরপর গ্রেফতারদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলার পরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা