সংগৃহীত ছবি
অপরাধ

কোকেনসহ বাহামার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কেজি ওজনের কোকেনসহ বাহামার ১ নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় তাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: আবারও কেঁপে উঠল টেকনাফ

আটক যাত্রী, নাম স্টালিয়া সানতাই। তিনি বাহামার নাগরিক।

শাহ আমানত কর্তৃপক্ষ জানান, গত শুক্রবার (১২ জুলাই) ব্রাজিলের সাও পাওলো শহর-দুবাই হয়ে তিনি শনিবার (১৩ জুলাই) চট্টগ্রামে পৌঁছেন। এরপর তিনি তার ব্যাগেজ না নিয়েই ঐ দিন বিমানবন্দর ত্যাগ করেন। এর পরে সোমবার সকাল ১০ টায় তিনি তার ব্যাগটি নিতে বিমানবন্দরে পৌঁছেন। এ সময় বিমানবন্দরের নিরাপত্তায় কর্মরত, এপিবিএনের ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে আটক করেন।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, এ সময় অভিযুক্ত ঐ নারী যাত্রীর ব্যাগ তল্লাশিকালে ১টি ইউপিএসের ভেতর থেকে প্রায় ৪ কেজি কোকেন উদ্ধার করা হয়। এরপর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা