সংগৃহীত ছবি
অপরাধ

রাজধানীতে গাঁজাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবদেক: রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ মোঃ জামাল উদ্দিন ওরফে জুয়েল শিকদার নামের ১জন মাদক কারবারি গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪

শুক্রবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর মালিবাগ এলাকায় একটি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহআলম এই তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন এক সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মালিবাগের ডিআইটি রোড়ে আবুল হোটেলের সামনে গাঁজা বিক্রির জন্য ২জন ব্যক্তি অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (১২ জুলাই) ২৮ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপর ১জন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। এরপর তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: জাল সার্টিফিকেটসহ গ্রেফতার ২

এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার থেকে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনায় পলাতক আসামীর সঙ্গে পরস্পর যোগসাজসে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসকল গাঁজা সংগ্রহ করে তারা রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে থাকতো। এর পরে গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা