সংগৃহীত ছবি
অপরাধ

জাল সার্টিফিকেটসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদিসহ ২জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট থানাধীন বাকুশাহ মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১০ এর ১টি দল।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬

গ্রেপ্তারকৃতরা হলো, রাকিব হাসান (২৫) ও শাহ আলম মিজি (৩৯)।

এই সময় তাদের কাছ থেকে ১টি কম্পিউটার, ১টি প্রিন্টার, ১টি মোবাইল ফোন, ১টি শিক্ষা সনদ ও ১টি মার্কশিট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল জানান, রাজধানী ঢাকার নিউমার্কেট থানাধীন বাকুশাহ মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জাল সনদ, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ এবং জাল ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ব্লকেডের নামে রাস্তা বন্ধ করলে ব্যবস্থা

এ সময় অভিযুক্তরা বেশ কিছুদিন ধরেই সারাদেশের বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট এবং জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে আসছিলেন। তারা মূলত অর্থে বিনিময়ে বিভিন্ন ধরণের জাল সনদপত্র তৈরি করে, ব্যবসার আড়ালে এই জালিয়াতি কর্মকাণ্ড চালাতেন। এরপর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা