সারাদেশ

মোটরসাইকেলের সংঘর্ষে দুই নেতার নিহত

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের মেরিনড্রাইভে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে বেড়াতে যাওয়া ছাত্রলীগ ও ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,শহরের কলাতলীর জালাল আহমদের ছেলে মোহাম্মদ আসিফ ইকবাল (২৩)। তিনি কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। অপরজন কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ওসমানের ছেলে কফিল উদ্দিন রিফাত (২০)। তিনি কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক।

হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মিজানুল হক বলেন, রাতে হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় পরস্পর বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা পাঁচ আরোহী আহত হন। তাদের পরিচয় পাওয়া যায়নি।

পরে পুলিশের সহায়তায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার পুলিশের এএসআই মো. রিপন চৌধুরী বলেন, মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের তিন দফা প্রস্তাব

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রক্তক্ষয় ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট কমাতে এবার অত্য...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা