সারাদেশ

চাপ নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : কঠোর বিধিনিষেধের প্রভাব পড়েনি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। উত্তরবঙ্গমুখী লেনে নেই গণপরিবহন বা কর্মস্থলে ফেরা মানুষের চাপ। অথচ ঈদের আগের দিনও প্রায় মধ্যরাত পর্যন্ত এ মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট ছিল। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১০টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তারটিয়া ও আশেকপুর বাইপাস এলাকায় এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে , ঈদের আগে ব্যবসা পরিচালনা ও দেশের আর্থ-সামাজিক অবস্থা স্বাভাবিক রাখার জন্য গত ১৪ জুলাই থেকে আগামী ২৩ জুলাই বিধিনিষেধ শিথিল করে সরকার। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণরোধে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধের নির্দেশনা দেয়া হয়।

ঢাকার একটি কারখানার পোশাক শ্রমিক টাঙ্গাইলের আজিজুল কদর বাবু বলেন, আগামী ২৭ জুলাই পর্যন্ত অফিস ছুটি। তবে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ যদি ৫ আগস্ট পর্যন্ত কার্যকর থাকে তাহলে ছুটি বাড়তে পারে। এরপরও যদি ছুটি না বাড়ে তাহলে বিভিন্ন পরিবহনে করে কর্মস্থলে যোগদান করতে হবে।

পাবনা পরিবহন বাসের হেলপার রেজাউল মিয়া বলেন, ভোরে পাবনা থেকে অর্ধেক যাত্রী নিয়ে ছেড়ে এসেছি। সড়কেও যাত্রী ও পরিবহনের চাপ নেই।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াসির আরাফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা