সারাদেশ

ওয়্যারড্রবে থেকে সাড়ে ৩ হাজার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের চাষাড়ার ভাড়া বাসার নিজ ঘরের ওয্যারড্রব থেকে ৩ হাজার ৫৫০ পিস ইয়াবা জব্দ। আমাদুল শেখ (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১। বুধবার (২১ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় র‌্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক আমাদুল কুষ্টিয়া জেলার দৌলতপুরের গোবরগাড়া এলাকার সোবহান শেখ এর ছেলে।

র‌্যাব জানায়, আমাদুল শেখ দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। পরে বুধবার চাষাড়ায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে নিজ ঘরের ওয্যারড্রব থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা