সারাদেশ

গাছে প্রেমিক, নিচে প্রেমিকা

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ জুলাই) সকালে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- অধীর কুমার সিকদার (২৪) ও মুন রানী মজুমদার (১৫)। অধির কুমার ওই গ্রামের মৃত নিতাই চন্দ্র সিকদারের ছেলে। তিনি এ বছর ভাঙ্গা সরকারি কে এম কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

অন্যদিকে মুন রানী একই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মনোজ কুমার মজুমদারের মেয়ে। স্থানীয় ব্রাহ্মনদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছাত্রী সে।

পুলিশ ও স্থানীয়রা জানান, অধীর সিকদার ও মুন রানী মজুমদারের মধ্যে এক বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানার পর উভয় পরিবারের লোকজন তাতে অসম্মতি জানালে মঙ্গলবার (২০ জুলাই) তারা নিখোঁজ হন। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাননি। সকালে গ্রামের মজুমদারপাড়ার একটি জামগাছে শাড়ি পেঁচানো অধীর কুমারের ও নিচে মুন রানীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেন, ‘ময়না তদন্তের জন্য মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা