সারাদেশ

ভাসানচরে প্রথম কোরবানি

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে প্রথম কোরবানির ঈদ উদযাপন করেছেন রোহিঙ্গারা। বুধবার (২১ জুলাই) সকাল ৮টায় ১৪টি শেল্টারে রোহিঙ্গারা একযোগে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া দুটি ওয়্যার হাউজে ও দুটি মসজিদে চারটি ঈদের জামাত আদায় করেছেন সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা।

ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কোরবানির জন্য দেয়া ২৩৫টি গরু ১০ পয়েন্টে জবাই করে ডাটাবেজ অনুযায়ী ৩৮টি ক্লাস্টারের প্রতিটি ঘরে মাংস বণ্টন করা হয়েছে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গারা নিজেরা ঈদের জামাত শেষে গরু কোরবানি করে মাংস ভাগ করে নিয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।’

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ‘ভাসানচরে স্থানান্তর করা রোহিঙ্গাদের জন্য এবার কোরবানির জন্য ২৩৫টি গরু গত শনিবার ভাসানচরে পৌঁছানো হয়। সেখানে সুষ্ঠুভাবে কোরবানির পশু জবাই ও সবার মাঝে ভাগ করে সুষ্ঠু বণ্টনের জন্য জেলা প্রশাসনের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমাকে দায়িত্ব দিয়ে সেখানে পাঠানো হয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, সাড়ে চার হাজারের বেশি রোহিঙ্গা পরিবারের কোরবানির জন্য ২২০টি গরুর চাহিদা থাকলেও তিনটি এনজিও সংস্থার মাধ্যমে ২৩৫টি গরু সরবরাহ করা হয়।

সেখানে বর্তমানে ৩৮টি ক্লাস্টারে অবস্থান করছে রোহিঙ্গা পরিবারগুলো। তাই কোরবানি শেষে দ্রুত মাংস বণ্টনের জন্য ১০টি পয়েন্ট চিহ্নিত করে দেয়া ছিল। প্রতিটি পরিবারের কাছে কমপক্ষে দুই কেজি করে কোরবানির মাংস সরবরাহ করা হয়।

ভাসানচর আশ্রয়ণের প্রকল্পের পরিচালক কমডোর রাশেদ সাত্তার বলেন, ‘সারাদেশের মতো কোরবানি ঈদে ভাসানচরের রোহিঙ্গাদের মাঝেও ছিল উৎসবের আমেজ। সবাই নিজ উদ্যোগে একে অপরকে সহযোগিতার মাধ্যমে সকল কাজ সম্পন্ন করেছেন।’

শরণার্থী বিষয়ক কমিশনের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ডাটাবেজ অনুযায়ী প্রতিটি ক্লাস্টারে একটি করে কমিটি গঠন করা হয়েছে। পশু কোরবানির পর ওই কমিটির মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে মাংস পৌঁছে দেয়া হয়েছে।’

প্রসঙ্গত, কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে এ পর্যন্ত ১৮ হাজার ৩৪৭ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। আগামী সেপ্টেম্বরে আরও ৮০ হাজার রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা