সারাদেশ

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুলাই) বেলা আড়াইটার দিকে তারাগঞ্জ উপজেলা পরিষদ-সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে আনজিরনেছা কৃষি ইনস্টিটিউটের সামনে হতাহতের এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-নবী প্রধান ।

দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, তারাগঞ্জ আনজিরনেছা কৃষি ইনস্টিটিউটের সামনে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের সঙ্গে ঢাকা থেকে আসা হিমাচল পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক আরও চার যাত্রীসহ অন্তত ৩০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং ওভারটেক করতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে এখনো উদ্ধার কার্যক্রম চলছে বলেও তিনি জানান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা