সারাদেশ

নিজের ঘরে ঈদ করলেন তারা

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : জীবনের শেষ সম্বলটুকু চলে গেছে সোমেশ্বরী নদীর ভাঙ্গনে। সবকিছু হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছিলেন কৃষ্ণেরচর স্কুলের বারান্দায়। সেখানেই ছেলে মেয়ে নিয়ে কোনো রকম দিন কেটেছে তাদের। কৃষ্ণেরচড় এলাকায় মুজিববর্ষ উপলক্ষে পাওয়া স্বপ্নের নিজের ঘরে জীবনে প্রথম ঈদ করলেন তারা। এ যেন এক অন্য রকম আনন্দ।

(২১ জুলাই) বুধবার ঈদের দিন কৃষ্ণেরচর আবাসন এলাকা ঘুরে দেখা গেছে এমন দৃশ্য।

‘মুজিববর্ষের অঙ্গীকার- গৃহ হবে সবার’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রের অর্থে দুর্গাপুর উপজেলায় ৭টি ইউনিয়নের মধ্যে ভূমিহীন ও গৃহহীনের জন্য ৮০টি পরিবারকে দুই শতক জমির মালিকানাসহ দুই কক্ষবিশিষ্ট একটি করে সেমিপাকা ঘর উপহার দেয়া হয়। গৃহহীনরা এই ঘর পেয়ে প্রথম বারের মতো ঈদ করতে পেরে ঘরে ঘরে আনন্দের বন্যা বইছে।

ঘর পাওয়া জোবেদা বেগম (৬২) বলেন, সোমেশ্বরী নদী আমার ঘর লইয়া গ্যাছে, মাইনসের বাড়ি বাড়ি ছাপড়া তুইল্যাও ঘুমাইছি। শেষ মেশ কৃষ্ণেরচর ইসকুলের বারিন্দাত রইছি। পরে উপজিলাত আবেদন করছি ঘরের লাগিন। জীবনে কোনদিন ইটের দলান ঘরে থাকবাম, নিজের দলান ঘর অইবো এইডা ভাবজিনা। নয়া ঘরে ঈদ করতাছি, কি যে ভালা লাগতাছে গো বাজান। হেদিন এমপি সাইব ঘর গুলার খুঁজ নিয়া আমরারে ঈদে গুস্তু খাওনের ট্যাহা দিছইন, টেউনু সাইব আইয়্যা ঈদের বাজার দিছইন, আমরার আর কিতা লাগে? আমরার মাতার তাজ অইয়্যা থাকবাইন শেখ হাসিনা।

আকবর হোসেন (৫১) পেশায় দিনমজুর, পায়ের অসুস্থতার কারণে ঠিকমতো চলতেও পারেন না। গত ৫ বছর আগে দুর্ঘটনায় তার পায়ের সমস্যা হয়েছে। স্ত্রী সন্তান নিয়ে অন্যের ভিটায় আশ্রিত। জীবনের পুরো সময়টা কাটিয়েছেন অন্যের ভিটায়। অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। জমি কিনে বাড়ি করার সামর্থ্য ছিল না তার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা