সারাদেশ

করোনায় প্রসূতি মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : কন্যা সন্তান জন্মের ৮ ঘণ্টা পর করোনায় আক্রান্ত হয়ে প্রিয়াঙ্কা সমাদ্দার (২৬) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, পাঁচ বছর আগে পারিবারিক ভাবে ব্যাংক কর্মকর্তা তন্ময়ের সঙ্গে বিয়ে হয় প্রিয়াঙ্কার। দাম্পত্য জীবনে সুখী ছিলেন তারা। হঠাৎ প্রিয়াঙ্কার জীবনে নেমে আসে অন্ধকার। দুইমাস আগে বাবা বিমল তালুকদার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

বাবার মৃত্যুর দেড় মাসের মাথায় পরিবারটির ওপর আক্রমণ করে মহামারি করোনা। প্রিয়াঙ্কা দ্বিতীয়বার গর্ভবতী হওয়ায় তাকে কাউখালী মায়ের কাছে রেখে আসা হয়। সেখানেই তিনি ও তার মা করোনায় আক্রান্ত হন।

অবস্থার অবনতি হলে প্রিয়াঙ্কাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রিয়াঙ্কা হাসপাতালে থাকা অবস্থায় সেখানে তার মা হাসি তালুকদার মারা যান। প্রিয়াঙ্কার স্বামী তন্ময় সমাদ্দারও করোনায় আক্রান্ত হন।

মৃতের সৎকারে অংশ নেয়া আব্দুল লতিফ খসরু বলেন, ‘দুই মাসের মধ্যে একটি পরিবারের তিনটি মরদেহের সৎকার করাতে হল।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা