সারাদেশ

পাবনায় খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার চাটমোহরে ঈদের দিন সকালে ক্যারাম খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বুধবার (২১জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোমিন হোসেন, ফিরোজ হোসেন, সাগর হোসেন, রিয়াজ হোসেন, তাছেম আলী, রেজাইল করিম, সরওয়ার হোসেন, হাওয়া বেগম, রুমা খাতুন, আজাদুল হোসেন, রমরতো বেগম, রবিউল ইসলাম ও নাসির হোসেন। অন্যদের নাম জানা যায়নি।

জানা গেছে, ঈদের নামাজ শেষে দিয়ারপাড়া গ্রামে জামাল হোসেনের মুদির দোকানে ক্যরাম খেলছিল রিয়াজ ও সাগরসহ বেশ কয়েকজন। এর মধ্যে বাজি ধরা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং মারামারি শুরু হয়। পরে বিষয়টি উভয়ের পরিবারের লোকজন জানার পর তারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের প্রায় পনের জন আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উভয়পক্ষের লোকজনই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা