সারাদেশ

মানবিক যুবলীগের পক্ষে লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর নামে কোরবানি দিলেন বায়েজীদ 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি দিয়েছেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া। এছাড়া পরিবারের সদস্যদের নামে আরও একটি গরু কোরবানি দিয়েছেন তিনি।

ঈদের দিন বুধবার (২১ জুলাই) মানবিক যুবলীগ ব্যানারে তার নিজ বাড়ী প্রাঙ্গণে একটি গরু জবাই করে সব গোশত অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেন। এসময় গোস্ত মসলা কেনার জন্য নগদ অর্থ ও মাস্ক বিতরণ করা হয়। এসময় স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোশত নিতে আসা এক বৃদ্ধা বলেন, ‘আমার স্বামী নেই। সন্তানরা থেকেও আমার খোঁজ খবর নেয় না। ঈদে কোরবানি দেয়ার সামর্থ আমার নেই। মানুষের কাছে হাত পেতে যা পাই তা দিয়েই কোনো মতে জীবন চলছে। ভাবছিলাম করোনার জন্য এ বছর হয়তো কোনো গোশত খেতে পারব না। কিন্তু বায়েজীদ ভূঁইয়া আমারে গরুর গোশত দিছে। এতে খুব খুশি হইছি।’

বায়েজীদ ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি করেছি। কোরবানির মাংস গরিব, দুঃখি মানুষের মাঝে বিতরণ করা হয়।’ এছাড়া মাংস রান্না করে খাওয়ার জন্য মসলার জন্য নগদ টাকা প্রদান করা হয়।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশায় যুবলীগ সবসময় মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা