সারাদেশ
তিনদিন অনাহার

১৫ মিনিটেই পেলো প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বীরেন বাড়ৈ একজন দিনমজুর। ৬ সদস্যের পরিবার নিয়ে ৩ দিন ধরে ছিলেন অর্ধাহার-অনাহারে। দিনমজুরি না থাকায় আয় রোজগারও বন্ধ। উপায়ন্তর না পেয়ে এক ব্যক্তির পরামর্শে সাহায্য চেয়ে ফোন দিলেন জেলা প্রশাসকের সরকারি নম্বরে। নিজের অসহায়ত্বের কথা বলতেই ১৫ মিনিটের ব্যবধানে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা (খাদ্য সামগ্রী) পাঠিয়ে দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বরিশাল জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা মঙ্গলবার (২০ জুলাই) রাত পৌঁনে ১১টার দিকে জেলা প্রশাসকের পক্ষে বীরেন বাড়ৈর হাতে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেন।

এনডিসি জানান, দিনমজুর বীরেন বাড়ৈর আয় রোজগার বন্ধ থাকায় অর্ধাহার-অনাহারে কেটেছে ৩ দিন। তার অসহায়ত্বের কথা এক ব্যক্তিকে জানালে তিনি তাকে জেলা প্রশাসকের কাছে ফোন করে সাহায্য চাওয়ার পরামর্শ দেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কাছে সাহায্য চাওয়া মাত্র তার ঠিকানা জানতে চান জেলা প্রশাসক।

ঠিকানা বলার পরপরই জেলা প্রশাসকের নির্দেশে রাত পৌঁনে ১১টার দিকে বীরেন বাড়ৈর হাতে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা উপহার স্বরূপ খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি। ফোন করার মাত্র ১৫ মিনিটের মধ্যে খাদ্য সহায়তা পেয়ে বেজায় খুশি বীরেন ও তার পরিবারের সদস্যরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা