রাবিতে আপত্তিকর অবস্থায় বহিরাগত আটক
শিক্ষা

রাবিতে আপত্তিকর অবস্থায় বহিরাগত আটক

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আপত্তিকর অবস্থায় ৪ জন বহিরাগত প্রেমিক যুগলকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : দেশে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে ক্যাম্পাস পরিদর্শনকালে আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, নামাজের পূর্ব মূহুর্তে বহিরাগত এসব ছেলেমেয়েরা ক্যাম্পাসে বসে একান্তভাবে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন ও কথাবার্তা বলছিল। এমতাবস্থায় ক্যাম্পাস পরিদর্শনে গিয়ে মমতাজউদ্দিন কলা ভবনের আমতলা থেকে তাদের আটক করে প্রক্টরিয়াল টিম।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ সংলগ্ন ইবলিশ চত্বরের পুকুর পাড়ে এমন কয়েকজন বহিরাগত ছেলেমেয়েকে কঠোরভাবে সতর্ক করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

আটককৃতরা তাদের দোষ স্বীকার করে নিজ কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থণা করেছেন। এমনকি ক্যাম্পাসে এসে এমন কাজ আর কখন না করার কথা জানিয়েছে মুচলেকা প্রদান করেছেন।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, ক্যাম্পাসে বহিরাগত ছেলেমেয়ে আনাগোনা খুবই বেড়ে গেছে। তারা ক্যাম্পাসে এসে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে।

বিশেষ করে ক্যাম্পাসের বদ্ধভূমি চত্বর, ইবলিশের পুকুর পাড়, মমতাজ উদ্দিন কলাভবন, শহীদুল্লাহ কলাভবনের সামনের আমতলায় দিন ও রাতের বেলা এমন ঘটনা ঘটছে। তাদের বিভিন্ন সময় আটক করা হলে তারা মুচলেকা দিয়ে ক্ষমা প্রার্থণা করে চলে যাচ্ছে।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করছে। যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সাথে যায়না।

তবে প্রক্টরিয়াল টিম সর্বদা সতর্ক নজরদারি অব্যাহত রেখেছে। ক্যাম্পাসের মধ্যে দিনে কিংবা রাতে এমন কোন ধরণের কার্যক্রম ঘটলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সর্বদা প্রস্তুত রয়েছে প্রক্টরিয়াল টিম বলে জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা