অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে ঢাবি থেকে অব্যাহতি
শিক্ষা
যৌন-নিপীড়নের অভিযোগ

অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে অব্যাহতি

সান নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগে বিভাগের সকল শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান, বরাদ্দকৃত বিভাগীয় কক্ষ বাতিলসহ কয়েকটি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিভাগটির অ্যাকাডেমিক কমিটি।

আরও পড়ুন : দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলুক

বিভাগীয় সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ অনুষ্ঠিত বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে বাংলা বিভাগের সর্বমোট ১৮ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

বাংলা বিভাগ সূত্র জানায়, এর আগে গত মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে যৌন-নিপীড়নের অভিযোগ আনেন ওই বিভাগেরই দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। পরে ওই ছাত্রী বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সৈয়দ আজিজুল হক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

গত ২৯ মার্চ এরই পরিপ্রেক্ষিতে বিভাগটির অ্যাকাডেমিক কমিটির সভা ডাকা হয়। দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত ওই সভায় গৃহীত সিদ্ধান্ত-সংক্রান্ত বিবরণী অনুযায়ী, “সভায় বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সৈয়দ আজিজুল হক অভিযুক্ত বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে একজন শিক্ষার্থীর আনা যৌন-নিপীড়নের লিখিত অভিযোগটি উপস্থাপন করেন। এ সময় তিনি লিখিত অভিযোগপত্রটি পাঠ করে শোনান।”

আরও পড়ুন : রুশ হামলায় ইউক্রেনে ১৯৭ শিশু নিহত

বাংলা বিভাগ থেকে পাওয়া সিদ্ধান্তপত্রে বলা হয়, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে একজন শিক্ষার্থীর আনা যৌন-নিপীড়নের লিখিত অভিযোগের বিষয়টি বিভাগীয় চেয়ারম্যান অ্যাকাডেমিক কমিটির সামনে উপস্থাপন করেন। তিনি অভিযোগকারীর লিখিত অভিযোগপত্রটি পাঠ করে শোনান। কমিটির সদস্যরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ওই ঘটনায় তার ভুল হয়েছে বলে মনে করেন এবং তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা ও করুণা ভিক্ষা করেন। কিন্তু অ্যাকাডেমিক কমিটির সদস্যরা তার অতীতের বিভিন্ন যৌন নির্যাতনের ঘটনার কথা উল্লেখ করে এই প্রার্থনা গ্রহণ করেননি।

তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করলেও সভার কাছে তা সত্য বলে মনে হয়নি। বরং তার ক্ষমা প্রার্থনা ও করুণা ভিক্ষার ঘটনায় তার অপরাধ স্বীকারের বিষয়টিও প্রমাণিত হয়।

আরও পড়ুন : সংস্কৃতি রক্ষাই হোক নববর্ষের অঙ্গীকার

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাকাডেমিক কমিটি সর্বসম্মতভাবে তাকে সব অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। অ্যাকাডেমিক কার্যক্রমের মধ্যে পড়বে সব ধরনের ক্লাস নেওয়া, পরীক্ষায় প্রত্যবেক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, এমফিল-পিএইচডি গবেষণা তত্ত্বাবধায়ন, পরীক্ষা কমিটির কাজে অংশগ্রহণ প্রভৃতি। তাকে ভবিষ্যতে কোনও অ্যাকাডেমিক কার্যক্রমে যুক্ত করা হবে না এবং সিঅ্যান্ডডি ও অ্যাকাডেমিক কমিটির সভায় তাকে ডাকা হবে না। এই সিদ্ধান্ত ভবিষ্যতেও কার্যকর থাকবে বলে ওই কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে।

তাছাড়া, তার নামে বরাদ্দ করা বিভাগীয় কক্ষ বাতিল এবং আরও বৃহত্তর ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে কিনা সেটি অভিযোগকারীর সম্মতি সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্তকালীন সময়েও অ্যাকাডেমিক কমিটির এই সিদ্ধান্ত বহাল থাকবে।

তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

আরও পড়ুন : মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার আহ্বান

প্রসঙ্গত, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক । তিনি ২০১৭ সালের ১১ জুন থেকে টানা চার বছর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এই অধ্যাপক দায়িত্ব পালনকালে অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি, নিয়োগ বাণিজ্য, কেনাকাটায় অর্থের অপচয়সহ বিভিন্ন অভিযোগে আলোচনায় ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমন্ডিতে প্রথম জানাজা আজ, মায়ের পাশেই শায়িত হবেন তোফায়েল

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম...

টঙ্গীবাড়িতে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক দুই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতি পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বা...

লক্ষ্মীপুরে পরিত্যক্ত ঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্ত...

হজের পবিত্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পবিত্র হজ পালন সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্...

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির সাঁড়াশি অভিযান

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যা...

হজের পবিত্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পবিত্র হজ পালন সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্...

পরমাণু চুক্তিতে ইরানের জন্য ৩০ হাজার কোটি ডলার!

পরমাণু অস্ত্র তৈরির উদ্যোগ থেকে স্থায়ীভাবে সরে আসার প্রতিশ্রুতি দিলে যুক্তরাষ...

সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ দোকানপাট

দেশে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আবারও কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্দেশ...

খান জাহান আলীর দিঘিতে কুমিরের আক্রমণ, নিখোঁজ ফাতেমা

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে ঘটে গেছে এক হৃদয়বিদারক...

গজারিয়াতে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত- ৩

​মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা