শিক্ষা

রাবিতে হালখাতা অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) অন্যবছরের তুলনায় এবারে ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ দু'টি পর্বে এবারের নববর্ষ উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। পহেলা বৈশাখে সম্রাট আকবর যে হালখাতার আয়োজন করেছিল সে হালখাতাকে প্রাধান্য দিয়ে,ঐতিহ্য বহনকারী হালখাতা অনুষ্ঠান উদযাপন আর বৈশাখ মাসের শেষ দিন মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বিশ্ববিদ্যালয়টি।

আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বৈশাখের প্রথম দিন সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় হালখাতার উদ্বোধন করেন। তারপর সর্বসাধারণের জন্য খাতা উন্মুক্ত করে দেওয়া হয়। যারা অনুষ্ঠান উপভোগ করতে আসচ্ছেন তারা তাদের মন্তব্য খাতায় ব্যক্ত করছেন আর সেখানে ছবিও আঁকছেন।

নববর্ষকে বরণ করতে চারুকলা অনুষদের ভবনগুলো রঙ তুলির আঁচড়ে সাঁজানো হয়েছে। পুরো এলাকাটি ক্যানভাস ভেবে নিয়ে বিভিন্ন ছবি ও আলপনা করছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পড়ে ঘুরতে আসছে। ছোট ছোট দোকানগুলোতে পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। সেখানে ছোট বড় সকলে ভীড় করছে বাঁশি, বাদ্য, খেলনা, তালপাতার পাখা কেনার জন্য।

পরিসংখ্যান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মনোজ রায় বলেন,‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দুই বছর পর এবার প্রথমবার ক্যাম্পাসে বৈশাখ উদযাপনের সুযোগ পেয়েছি। অন্য বছরের তুলনায় আয়োজন কম হলেও, সবাই একসাথে আনন্দ করতে পারছি, তাই ভালো লাগছে‌।’

চারুকলা অনুষদের শিক্ষার্থী মনু মোহন বাপ্পা বলেন, ‘এ বছর আমরা পহেলা বৈশাখ দুটি পর্বে ভাগ করেছি। চারুকলা অনুষদের ভবনগুলো ক্যানভাস চিন্তা করে আমরা ছবি এঁকেছি, আলপনা করেছি। সম্রাট আকবর যে হালখাতার আয়োজন করেছিল সে হালখাতাকে আমরা প্রাধান্য দিয়ে একটা খাতা রেখেছি। সেটি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিদ্বয় এসে উদ্বোধন করেছেন। তখন খাতাটা সবার জন্য উন্মুক্ত হয়েছে। যারা অনুষ্ঠান উপভোগ করতে আসছেন তারা তাদের মতামত খাতায় ব্যক্ত করছেন।’

তিনি আরও বলেন,‘নতুন বছরে নতুন কিছু পাওয়ার আশা করেই আমরা‌ নতুন করে হালখাতা খুলব। এ বিষয়টি মাথায় নিয়েই আমরা হালখাতার আয়োজন করেছি। প্রাচীনকালে হালখাতার দিন মিষ্টিমুখ করানো হতো, তাই আমরা‌ সন্ধ্যায় আগত সকলকে মিষ্টিমুখ করাবো।’

এ দিনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু নির্দেশনা জারি করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসের ধর্মীয় নিয়ম-কানুন পালনের স্বার্থে বিকেল ৫টার মধ্যে বাংলা নববর্ষের যাবতীয় অনুষ্ঠান সম্পন্ন করাসহ বহিরাগতদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা