সংগৃহীত
সারাদেশ

হালখাতার খাবার খেয়ে মৃত্যু ১ 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় হালখাতার খাবার খেয়ে অর্ধ শতাধিক নারী পুরুষ ও শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে এক শিশুর। শিশুর বাবা মা ও বোন এখনো হাসপাতালে।

আরও পড়ুন: টাঙ্গাইলে ইউএনও'র বিদায় সংবর্ধনা

গত সোমবার (১১ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তরা বাজারের সার ব্যবসায়ী হেনা ট্রেডার্সের মালিক হুমাউন কবির তার ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতার অনুষ্ঠান আয়োজন করেন। বাকিতে মালামাল কিনেছেন এমন ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

হালখাতায় আমন্ত্রিতদের নিজ বাড়িতে রান্না করা খাবার পরিবেশন করা হয়। ওই খাবার যারাই খেয়েছে তারাই অসুস্থ হয়ে পড়ে। আর যারা বাড়িতে নিয়ে পরিবারের সবাই মিলে খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে হালখাতাকারী মহাজন হুমাউন কবির ও তার স্ত্রী সুফিয়া বেগম, ছেলে আবু সুফিয়ান মা আয়শা বেগম কন্যা হাসনা বেগম সহ পরিবারের ৪ জন সহ ১৩ জন ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৬ জন ভর্তি হয়েছে।

আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

এদিকে হালখাতার খাবার খেয়ে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার গোবিন্দপুর গ্রামের সাদেকুল ইসলাম তার স্ত্রী রুবি আক্তার ছেলে রিমান ও মেয়েকে প্রথমে আটোয়ারী উপজেলা হাসপাতালে পরে ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে সদর হাসপাতালে মারা যায় ৩ বছরের শিশু পুত্র রিমান। তার বোনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা জানান, উত্তরা বাজারের হুমাযুনের দোকানের হালখাতার খাবার খেয়ে তাদের প্রথমে পেটে ব্যথা ও মোচড় দেওয়া শুরু হয়, পরে অনেকের বমি এবং বমির পাশাপাশি পাতলা পায়খানা ডায়রিয়া আকারে দেখা দিয়েছে। তাদের দাবি খাবারে এমন কোন ক্যামিকেল মেশানো হয়েছিল যে কারণে তাদের এ অবস্থা তৈরী হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

এ ঘটনায় রুহিয়া থানার পুলিশ বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেছে।

রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান, খাবারে বিষক্রিয়ার জন্য যারাই দায়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা