সংগৃহীত ছবি
সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর আবাও ট্রেন চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন : স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হানিফ আলী।

তিনি বলেন, শ্রীপুরের রাজন্দ্রেপুর স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার ভোরে লাইন কেটে নাশকতা চালায় দুর্বৃত্তরা। এতে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এরপর জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১৪ ঘণ্টার পর কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় ট্রেন চলাচলের জন্য লাইন উপযোগী করে। বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে ভাওয়াল এক্সপ্রেস জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যায়।

আরও পড়ুন : অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব

এছাড়াও ময়মনসিংহ থেকে কিছু সময়ের মধ্যে জামালপুর কমিউটার ট্রেন ও যমুনা এক্সপ্রেস মেরামত করা অংশ দিয়ে ঢাকা প্রবেশ করবে। জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে বলে তিনি জানান।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে তিনটি ট্রেন চলাচল করেছে। ঢাকা থেকে ভাওয়াল এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে, বলাকা কমিউটার ৭টা ৫মিনিটে ও দেওয়ানগঞ্জ কমিউটার ৮টা ১২ মিনিটে দুর্ঘটনাস্থল হয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা