শিক্ষা

বৈশাখের প্রথম দিন হালখাতা, শেষে শোভাযাত্রা

রাবি প্রতিনিধি: বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। রাজশাহীতে বৈশাখ বরণের সর্ববৃহৎ আয়োজন হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদে।

আরও পড়ুন: মেগা প্রকল্পগুলো নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

এদিন মঙ্গল শোভাযাত্রা,পান্তা-ইলিশ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন থাকে রাবি ক্যাম্পাসজুড়ে। তবে এবার পবিত্র রমজান ও পহেলা বৈশাখ একই মাসে। সেজন্য কিছুটা ভিন্ন আঙ্গিকে নতুন বছরকে বরণ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনুষদ কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের এক সূত্রে জানা যায়, দু'টি পর্বে অনুষ্ঠিত হবে এবারের বৈশাখ বরণ। ১ম পর্বে বৈশাখের প্রথম দিন হালখাতা ও মিষ্টিমুখ করার মাধ্যমে নতুন বছরকে বরণ করবেন শিক্ষক-শিক্ষার্থীরা। আর ২য় পর্ব উদযাপন হবে বৈশাখ মাসের শেষের দিন। সেদিন মঙ্গল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

দুই পর্বের বৈশাখ বরণের প্রস্তুতিও নিচ্ছেন শিক্ষার্থীরা।

জারেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের চারুকলা অনুষদের ভবনগুলো রঙ তুলির আঁচড়ে সাঁজাতে ব্যস্ত সময় পার করছেন অনুষদের শিক্ষার্থীরা। পুরো এলাকাটি ক্যানভাস ভেবে নিয়ে বিভিন্ন ছবি ও আলপনা করছেন তারা।

এ দিনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু নির্দেশনা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসের ধর্মীয় নিয়ম-কানুন পালনের স্বার্থে বিকেল ৫টার মধ্যে বাংলা নববর্ষের যাবতীয় অনুষ্ঠান সম্পন্ন করাসহ বহিরাগতদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সার্বিক বিষয়ে চারুকলা অনুষদের শিক্ষার্থী মনু মোহন বাপ্পা বলেন, এ বছর আমরা পহেলা বৈশাখ দুটি পর্বে ভাগ করেছি।চারুকলা অনুষদের ভবনগুলো ক্যানভাস চিন্তা করে আমরা ছবি এঁকেছি, আলপনা করেছি। সম্রাট আকবর যে হালখাতার আয়োজন করেছিল সে হালখাতাকে আমরা প্রাধান্য দিয়ে একটা খাতা রেখেছি। সেটি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিদ্বয় এসে উদ্বোধন করবেন।

তখন খাতাটা উন্মুক্ত হয়ে যাবে। সে সময় যারা অনুষ্ঠান উপভোগ করতে আসবেন তারা তাদের মতামত খাতায় ব্যক্ত করতে পারবেন। নতুন বছরে নতুন কিছু পাওয়ার আশা করেই আমরা‌ নতুন করে হালখাতা খুলব। এ বিষয়টি মাথায় নিয়েই আমরা হালখাতার আয়োজন করেছি। প্রাচীনকালে হালখাতার দিন মিষ্টিমুখ করানো হতো, তাই আমরা‌ কাল সন্ধ্যায় আগত সকলকে মিষ্টিমুখ করাবো। ২য় পর্বে বৈশাখ মাসের শেষের দিন মঙ্গল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা