সারাদেশ

পাবনা মানসিক হাসপাতালে ২২ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: পাবনা মানসিক হাসপাতালের ২২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি তিন চিকিৎসক ও সাত জন নার্সের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১২ জন রোগীর পাশাপাশি তিনজন চিকিৎসক ও সাতজন নার্সও রয়েছেন।

রোববার (১৮ জুলাই) পাবনা মানসিক হাসপাতালের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডা. মাসুদ রানা সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মাসুদ রানা বলেন, চলতি মাসে হাসপাতালে ভর্তি কয়েকজন রোগীর করোনা উপসর্গ দেখা দেয়। প্রথমে তাদের হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছিল। পরবর্তীতে বাকি রোগীদের নিরাপত্তার স্বার্থে হাসপাতালের ব্যবস্থাপনায় করোনায় আক্রান্ত ১২ জনকে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উপসর্গ দেখা দেওয়া গত ১৩ জুলাই নমুনা পরীক্ষা করতে দেওয়া হলে আজ ১২ জনের করোনা পজিটিভ আসে। রোগীর পাশাপাশি হাসপাতালের তিনজন চিকিৎসক ও সাতজন নার্সও করোনায় আক্রান্ত হয়েছেন। তারাও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে কোভিড-১৯ নেগেটিভ সনদ নিয়ে নতুন রোগী ভর্তি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা