সারাদেশ

কম বয়সী প্রেমিককে পেতে স্বামীকে হত্যা 

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরে কম বয়সী প্রেমিককে পেতে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন স্ত্রী ও তার প্রেমিক। পরে দুজন মিলে স্বামীর মরদেহ বালু চাপা দেন। এ ঘটনায় স্ত্রীসহ দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ জুলাই) রাতে জামালপুরের বকশীগঞ্জ নীলেরচর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রৌমারী থানার বড়াই কান্দি গ্রামের শুকুর আলী দেওয়ানীর মেয়ে রুপালী খাতুন (২৫) ও তার প্রেমিক জামালপুরের বকশীগঞ্জ থানার নীলেরচর গ্রামের নজরুল ইসলাম সরকারের ছেলে মোহাম্মদ সুজন মিয়া (১৯)।

শুক্রবার (১৬ জুলাই) গাজীপুর নগরীর কাশিমপুর শৈলডুবী এলাকার একটি নির্মাণাধীন বাড়ির কক্ষে বালুর নিচ থেকে ওই নারীর স্বামীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাহিদুল ইসলাম (৩০) কুড়িগ্রামের রৌমারী থানার চর বোয়ালমারী গ্রামের আব্দুল বারেকের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ উত্তর) জাকির হাসান জানান, জাহিদুলের স্ত্রী রুপালী খাতুনের সঙ্গে প্রেমিক সুজন মিয়ার ৮-৯ মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে দাম্পত্য কলহের জেরে রুপালী তার স্বামী জাহিদুলকে হত্যার করে প্রেমিক সুজনের সঙ্গে সংসার করার পরিকল্পনা করেন।

পুলিশের উপ-কমিশনার আরও জানান, গত ৬ জুলাই রাত ১১টার দিকে জাহিদুল বাসায় এলে পূর্বপরিকল্পনা অনুযায়ী, রুপালী দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। একপর্যায়ে রাত ১টার দিকে সুজন ঘুমন্ত জাহিদের হাত-পা চেপে ধরেন ও রুপালী তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে দুজন মিলে ওই নির্মাণাধীন বাড়ির বালুর নিচে তার মরদেহ চাপা দেন।

শুক্রবার জাহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কুড়িগ্রাম ও জামালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা